March 8, 2026, 2:47 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার
রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র জন্মবার্ষিকী পালন

রাজশাহীতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে সোমবার নানান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল সুর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ  শেখ ফজলুল হক মনি’র  প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নিরবতা পালন, এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর  আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোস্তাক হোসেন, যুগ্ম সম্পাদক মো: আহসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মুকুল শেখ, মহানগর যুবলীগ নেতা আশরাফ হোসেন বাবু, রবিউল ইসলাম রুবেল,  আরকান উদ্দিন বাপ্পি, আনোয়ার হোসেন মানিক, একরামুল ইসলাম বাবু, দুরুল হোদা, আলম শেখ, সৈয়দ ইউসুফ হোসেন, সেলিম রেজা, হাসানুজ্জামান সোহাগ, শফিক, তৌফিক শাহ, আরিফুল হক কদমসহ  মহানগর যুবলীগের সাংগঠনিক ৩৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র জন্মদিনের কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.