March 8, 2026, 10:02 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে ৩৮ জন রোগীর মৃত্যু হলো।

বর্তমানে আরও ৫৯ জন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন।   রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আবুল হোসেন (৬৫)। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম এ শামীম আহাম্মদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রামেক হাসপাতালের পরিচালক জানান, ডেঙ্গু আক্রান্ত রোগী আবুল হোসেনের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। সাতদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে গত ২ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ নিয়ে হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে ৩৮ জনের মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে আরও ৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ২৫০ জন। এর মধ্যে ৫ হাজার ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.