March 8, 2026, 11:37 am

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
নওহাটা পৌরসভার মেয়রের শিশুকন্যা লামিয়ার ইন্তেকাল

নওহাটা পৌরসভার মেয়রের শিশুকন্যা লামিয়ার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজের শিশুকন্যা ইনায়া রহমান লামিয়া (৬) ইন্তেকাল করেছে।বুধবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে মারা যায় লামিয়া।

এদিন বাদ জোহর (বেলা ২টা) নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে নওহাটা ছালেহিয়া মাদ্রাসার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাযায় অংশ নেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, নহোটা পৌর প্যানেল মেয়র আজিজুল হক, জেলা আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সালাম, নেতা আব্দুল মালেক, জেলা যুবলীগ সাবেক সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দিন প্রামানিক, পবা থানা ওসি মোবারক পারভেজ।

আরও উপস্থিত ছিলেন, প্রকৌশলী আবু বাশির, জেলা যুবলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, পিনু মোল্লা, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, কাটাখালি পৌর যুবলীগ আহবায়ক জনি ইসলাম, রাবি ছাত্রলীগ সাবেক সভাপতি ফয়সাল আহমেদ রুনু, কাটাখালি পৌর ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু, ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, রফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন সাব্বিরসহ এলাকার মুসল্লী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য, লামিয়া হার্টের সমস্যায় ভূগছিলেন। লামিয়াকে ভারতের ব্যাঙ্গালোর থেকে মঙ্গলবার সন্ধ্যায় ৭টার দিকে বাড়িতে আনা হয়। এর আগে থাইল্যান্ডের ব্যাংককেও চিকিৎসা করানো হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.