March 8, 2026, 10:02 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
ইসলামী শিক্ষা মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইসলামী শিক্ষা মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্র ও মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন সমাজসেবী, নারীনেত্রী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী।

বুধবার (৬ ডিসেম্বর) স্কুলে প্রাঙ্গণে আলোচনা সভার মধ্যে দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আরমান আলী।

বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক ড. আবদুল্লাহ আল ফিরোজ, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আবদুল আজিজ রনি, স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক রেজওয়ানুর রহমান, সিনিয়র শিক্ষক আবু ফরহাদ, মসরুল হাসান প্রমুখ।

প্রধান অতিথি শাহীন আকতার রেনী বলেন, শিক্ষার্থীদের দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে।

খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.