March 8, 2026, 11:38 am

News Headline :
​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, মামলা দায়ের রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন
রাজশাহীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

রাজশাহীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জনমানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ-দ্বাদশ শ্রেণির দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সংস্থার নিজ কার্যালয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রভাষক শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির উপদেষ্টা ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক ।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমরা আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে তোমরাই এদেশের উন্নয়নে কাজ করবে। আমি আশাবাদী তোমরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে।

সংস্থাটির সভাপতি প্রভাষক শরিফুল ইসলাম বলেন,এই সংগঠন থেকে বই দেওয়ার উদ্দেশ্য হলো পাঠ্যপুস্তকের অভাবে যাতে কোনো অসহায় মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ না হয়। অন্যদের মতো তাদের মেধারও যেনো যথাযথ মূল্যায়ন হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক জিয়াউর রহমান, রবিউদ্দীন আহমেদ শাহীন, সাখাওয়াত হোসেন, আবুল বাশার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.