March 8, 2026, 6:56 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৭

রাজশাহীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৭

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এতে ৭ জন গুরুত্ব আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পবার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।

আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মতিউর রহমান (৪০) তার স্ত্রী সীমা (৩০) সীমার বাবা মন্টু (৬০), মন্টুর বোন রাসনা (৭০) সজিব (১৫), সজিব (৩৩), সুফিয়ান (৬) ও মাইক্রোচালক রুবেল।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল বাশার।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। আর রাজশাহী থেকে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। হরিপুর এলাকায় এসে মুখোমুখি সংর্ঘষ হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রীরা গুরুত্বর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রামেক হাসতালে নিয়ে গেছে। তাদের সেখানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে ও বর্তমানে চিকিৎসাধিন রয়েছে। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল বাশার।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.