March 8, 2026, 8:23 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে জাতীয় ভ্যাট দিবস উদ্যাপিত

রাজশাহীতে জাতীয় ভ্যাট দিবস উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক: আজ ১০ ডিসেম্বর, জাতীয় ভ্যাট দিবস।এবারের প্রতিপাদ্য ‘আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব।’ প্রতিবছরের ন্যায় এবারও সারাদেশের মতো রাজশাহীতে দিবসটি উদ্যাপিত হয়। এ উপলক্ষ্যে সকাল সাড়ে দশটায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সম্মেলন কক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আপীল অঞ্চল রাজশাহীর কর কমিশনার মনোয়ার আহমেদ।

অনুষ্ঠানে কর কমিশনার বলেন, দেশের সার্বিক উন্নয়নের অংশীদার আমরা সকলেই। উন্নয়নের অগ্রযাত্রায় ভ্যাট দিয়ে সবাই সহযোগিতা করি। এ সময় তিনি সর্বোচ্চ ভ্যাটদাতাদের জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করেন।

মনোয়ার আহমেদ বলেন, আমাদের প্রেরণা এবং চেতনাকে বাড়াতে হবে। এ দেশ আমাদের সকলের, তাই ভ্যাট দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের কাজ জাতীয় কোষাগারকে সমৃদ্ধ করা।

তিনি বলেন, মানুষ এক সময় ভ্যাট দিতে ভয় পেত। সেখান থেকে আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। আমাদের আরও সচেতন হতে হবে। দোকানে কোনো পণ্য ক্রয় করলে দোকানদার ভ্যাটের রশিদ দিচ্ছে কি না বা ভ্যাট ছাড়া পণ্য অবৈধভাবে বিক্রি করছে কি না সে বিষয়ে খেয়াল করতে হবে। ভ্যাট আমাদের দেশের সম্পদ, এ সম্পদ আমাদের সকলকে রক্ষণাবেক্ষণ করতে হবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান।

কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো: জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কর অঞ্চল রাজশাহীর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহ আলম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কর অঞ্চলের উপকমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো: নূর উদ্দিন মিলন। এছাড়া শ্রেষ্ঠ করদাতা, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ করদাতাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন কর আপীল অঞ্চল রাজশাহীর কর কমিশনার মনোয়ার আহমেদ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.