March 8, 2026, 6:35 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাবি ছাত্রের মৃত্যুতে থানায় অপমৃত্যুর মামলা

রাবি ছাত্রের মৃত্যুতে থানায় অপমৃত্যুর মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের নিজ কক্ষ ছাত্রের নিহত হওয়ার ঘটনায় মতিহার থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে মতিহার থানা পুলিশ মামলাটি দায়ের করেন।

এদিকে, রাতেই নিহত ফুয়াদ আল খতিবের লাশের ময়নাতদন্ত করা হয়। পরে পুলিশ লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। রাতেই লাশ নিয়ে যাওয়া হয় খতিবের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামে। সোমবার সকালে তাকে দাফন করা হয়।

রোববার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের নিজের ১৮৪ নং রুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সহপাঠীরা ফুয়াদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শনিবার দিবাগত রাতের কোন এক সময় তার মৃত্যু হয় বলে চিকিৎসকদের ধারণা। ফুয়াদ আল ফতিব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.