March 8, 2026, 7:09 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে থিম ওমর প্লাজার ম্যানহল থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার

রাজশাহীতে থিম ওমর প্লাজার ম্যানহল থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার সংলগ্ন রাজনৈতিক কার্যালয়ের ম্যানহল থেকে এক ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নয়নাল উদ্দিন। তিনি কাটাখালীর শ্যামপুরের বাসিন্দা। পুলিশের ধারণা, কয়েকদিন আগে হত্যা করে লাশটি ফেলে দেওয়া হয়েছে।

  • মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর থিম ওমর প্লাজার পেছনে ম্যানহোল থেকে এই লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৪২ বছর।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সকালে এই এলাকায় তীব্র গন্ধ পেলে আমাদের জানায় নিরাপত্তা কর্মীরা। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার ম্যানহোলে লাশ পাওয়া যায়। চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে জুতা ছিল।

তিনি বলেন, কয়েকদিন আগে তাকে হত্যা করে ম্যানহলে ফেলে গেছে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআইয়ের সদস্যরা ঘনটাস্থল পরিদর্শন করেছে। দুপুরের দিকে মরদেহ রাজশাহী মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.