March 8, 2026, 3:32 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহী সরকারি মডেল স্কুলে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাজশাহী সরকারি মডেল স্কুলে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। বৃহস্পতিবার সকালে দিবসটিতে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত কর্মসূচি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেখ রাসেল দেয়ালিকায় শহিদ বুদ্ধিজীবী শীর্ষক চিত্রাঙ্কন স্থাপন করা হয়। অধ্যক্ষ, প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অবিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে প্রতিযোগিদের আঁকা চিত্র পরিদর্শন শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সভাপতি ও অন্যান্য বক্তাগণ তাঁদের বক্তব্যে শহিদ বুদ্ধজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন। আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.