February 24, 2026, 12:13 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
ফেসবুকে সরকার বিরোধী কটূক্তিমূলক মন্তব্য করায় এক যুবক গ্রেফতার

ফেসবুকে সরকার বিরোধী কটূক্তিমূলক মন্তব্য করায় এক যুবক গ্রেফতার

 

নোয়াখালী হাতিয়াতে ফেসবুকে সরকার বিরোধী কটূক্তিমূলক মন্তব্য করার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. তাজুল ইসলাম তপন (৩০) উপজেলার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষিদীয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

বুধবার (১০ আগস্ট) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী কটূক্তিমূলক মন্তব্য করে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তাকে আটক করে। সংবাদ পেয়ে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।বুধবার বিকেলে জিডি মূলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। ওসি আরও জানায়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.