March 8, 2026, 1:58 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
বাগমারায় নৌকার সমর্থকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

বাগমারায় নৌকার সমর্থকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের প্রার্থীর এক সমর্থককে হাতুড়ি পেটার অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাঁর নাম মাহাবুর রহমান (৪২)। তিনি আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের নৌকার প্রতীকের যাত্রাগাছি ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব। তিনি মাড়িয়া ইউনিয়ন সৈনিকলীগের সভাপতি। তাঁর বাড়ি তেলিপুকুর এলাকায়।

১৭ ডিসেম্বর (রোববার) দুপুরে এই ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য এনামুল হকের সমর্থক উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে মাহাবুর রহমান স্থানীয় গাঙ্গোপাড়া মোড়ের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এসময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ওরফে আর্ট বাবুর নেতৃত্বে চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন যুবক সেখানে যান। তাঁরা চায়ের দোকান থেকে মাহাবুর রহমানকে তুলে নিয়ে যান। তাঁরা কেন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন এসব নিয়ে কৈফিয়ত চান।

এক পর্যায়ে সেখানে রাস্তার ওপর ফেলে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি ভাবে পেটাতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন সংঘবদ্ধ ভাবে হামলাকারীদের প্রতিরোধ করতে আসলে তাঁরা পালিয়ে যান।লোকজন আহত অবস্থায় মাহাবুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

আহত মাহাবুর রহমান বলেন, নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের সমর্থক আর্ট বাবুর নেতৃত্বে তাঁকে মেরে ফেলার জন্য হামলা করা হয়েছে। তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখানো হয়েছে বলে জানান।

আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ প্রতিনিয়ত তাঁর কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো ভয়ভীতি দেখানো হচ্ছে।

এই বিষয়ে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ঘটনা শুনেছি, লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.