March 8, 2026, 3:37 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী ইয়াসিন আরাফাত আবারও আটক

রাজশাহীতে কুখ্যাত ছিনতাইকারী ইয়াসিন আরাফাত আবারও আটক

 

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে কুখ্যাত ছিনতাইকারী ইয়াসিন আরাফাতকে (৩২) আটক করেছে কাশিয়াডাংগা থানা পুলিশ। (মামলা নং ২০) আটক ইয়াসিন আরাফাত কাশিয়াডাংগা থানা এলাকার কোর্ট হড়গ্রাম কলেজ পাড়ার রায়হানের ছেলে।

১৭ ডিসেম্বর (রোববার) দুপুর ১ টার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর গুড়িপাড়া জনৈক মোঃ নাসিরুল এর বাড়ির সামন থেকে তাকে আটক করেন পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, বোয়ালিয়া থানাধীন হেঁতেম খাঁ কাদিরগঞ্জ (বর্তমান ঠিকানা মোল্লাপাড়া) এলাকার আশিকের স্ত্রী ফারজানা (২০) কে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও এনআইডি কার্ড ছিনিয়ে নেয় ছিনতাইকারী আরাফাত। এ ঘটনায় ছিনতাইকারীকে সনাক্ত করে কাশিয়াডাংগা থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে আরাফাতকে আটক করেন। বাদী ফারজানার মামলায় তাকে আটক দেখানো হয়।

ছিনতাইকারী আরাফাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতন ও ছিনতাইয়ের প্রায় ডজনখানেক মামলা রয়েছে। গত ১৬ ডিসেম্বর বিকাল ৫ টায় ফারজানা নামে ওই নারীকে ছুরিকাঘাত করে মোবাইল ও এনআইডি কার্ড ছিনিয়ে নেয় আরাফাত। পরে ১৭ ডিসেম্বর তাকে পুলিশ আটক করেন। আটকের পর ছিনতাই করা মোবাইল ও এনআইডি কার্ড উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়াডাংগা থানার অফিসার ইনচার্জ এমরান বলেন, আরাফাত নামে একজন কুখ্যাত ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধার হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.