March 8, 2026, 12:17 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত

রাজশাহীতে সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: “আমরা বদলে যাবো, আমরা বদলে দেবো, প্রতিপাদ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল রাজশাহী আয়োজিত সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এবারও চার ক্যাটাগরিতে ৪২ জনকে সম্মাননা প্রদান করা হয়।
১৯ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় রাজশাহী মহানগরীর নানকিং দরবার হলে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার মো: শাহ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আপীল অঞ্চল রাজশাহীর কর কমিশনার মনোয়ার আহমেদ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার মো: জাকির হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান রিংক।

অনুষ্ঠানে কর অঞ্চল রাজশাহী’র ৫ জেলার সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। এবছর ১০৭০ কোটি টাকা রাজস্ব আয় করে কর অঞ্চল রাজশাহী।

রাজশাহী সিটি করপোরেশন থেকে সেরা করদাতা ৭ জনের মধ্যে ২০২২-২০২৩ করবর্ষের সর্বোচ্চ করদাতা হয়েছেন ৩ জন। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন। তরুণ পুরুষ

সর্বোচ্চ করদাতা ১ জন এবং সর্বোচ্চ নারী করদাতা ১ জন। ওই ক্যাটাগরিতে রাজশাহী জেলায় ৭ জন, নাটোর জেলায় ৭ জন, পাবনা জেলায় ৭ জন, নঁওগা জেলায় ৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭ জন করে সর্বমোট ৪২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.