March 8, 2026, 1:55 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র

রাজশাহীতে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। আন্তর্জাতিক মানের বাংলা ও ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানে আগামী শিক্ষা বর্ষে এ প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা ও ইংলিশ মিডিয়াম এ প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে।

‘উন্নত বিশ্বে তোমার ভবিষ্যত- তোমার সঠিক ঠিকানা খুঁজতে আমরা সাহায্য করবো’ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী নগরীর নওদাপাড়ায় পোস্টাল একাডেমীর সন্নিকটে পুরাতন আরবান ক্লিনিক ভবনে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।বুধবার সকালে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে রাজশাহীতে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটিতে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আধুনিক আরবী ভাষা ও কম্পিউটার শিক্ষা প্রদান করা হবে। ইংলিশ মিডিয়াম শিক্ষক-নিউজিল্যান্ডের ও বাংলা মিডিয়াম –জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড অনুসারে পাঠ দান করা হবে।  আপনার শিশুকে তৈরী করুন বাংলাদেশের জন্য ও বিশে^র জন্য, আপনার শিশু শুদ্ধ বাংলা বলতে ও লিখতে পারবে মাতৃভাষার মত ইংরেজীতে কথা বলতে ও লিখতে পারবে।

পরিদর্শনকালে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্রের পরিচালক ড. জ্যাক এডওয়াড এফরন, রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.