March 8, 2026, 1:55 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহী-১ আসনে বিভিন্ন এলাকায় বেলুনের প্রচারণায় ব্যস্ত ডালিয়া

রাজশাহী-১ আসনে বিভিন্ন এলাকায় বেলুনের প্রচারণায় ব্যস্ত ডালিয়া

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে গোদাগাড়ী পৌরসভার উপজেলার বিভিন্ন এলাকায় বেলুনের ভোট দেওয়ার জন্য সাধারন মানুষকে আহবান করছে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য এবং স্বতন্ত্র প্রার্থী আয়েশা আক্তার জাহান ডালিয়া। সকাল থেকে সন্ধা পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় মানুষের কাছে গিয়ে বেলুন মার্কাই ভোট প্রার্থনা করেন।

স্বতন্ত্র প্রার্থী আয়েশা আক্তার ডালিয়া তিনি বলেন, আমি রাজশাহী-১ আসনে বেশ কয়েক বছর ধরে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি। গত ১২ বছর থেকে ফাউন্ডেশনের মাধ্যমে অবহেলিত এই অঞ্চলে কাজ করছি। এই অঞ্চলের সাধারণ মানুষ আমার শক্তি। আমি ষড়যন্ত্রের শিকার হয়ে পিছিয়ে গেছি। আমার মাঠ তৈরি করা আছে গত চার বছর থেকে। এলাকার মানুষদের সাথে নিবিড়ভাবে কাজ করেছি।

যাদের জন্য কাজ করেছি, যাদের ভালোবেসেছি মায়া-মমতা দেখিয়েছি, যারা আমাকে ভালোবেসেছেন তারা আমাকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসবেন। গতানুগতিক ধারার রাজনীতি করি না। জনগণের কাছে যেতে তাদের অন্তরে প্রবেশ করতে পছন্দ করি।

একদম সাধারণ জনগণ বলতে গেলে পা ফাঁটা হতদরিদ্র মানুষগুলো আমার শক্তি। তাদেরকে আমি ভালোবাসি, তারা সিদ্ধান্ত নেবে তাদের আগামী পাঁচবছরে তাদের মাথার উপর ছায়া হয়ে থাকবে। ভোটারা আমাকে ব্যাপকভাবে সারা দিচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচনের পরিবেশ খুই ভালো আছে এবং আগামীতেও থাকবে প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.