February 24, 2026, 12:13 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজধানীতে হোটেল থেকে এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীতে হোটেল থেকে এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার

 

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে সদ্য এমবিবিএস পাস করা ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, বুধবার সকালে রেজাউল নামে ও জান্নাতুল নাঈম নামে দুজন স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেলে ওঠেন। পরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ‌্যের ভিত্তিতে হোটেলের ৪ তলার ৩০৫ নম্বর কক্ষ থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্বামী পরিচয় দেওয়া রেজাউল নামে সেই ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে। এছাড়া, হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জানা গেছে, নিহত জান্নাতুল নাঈম সিদ্দীক মগবাজারের কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.