March 7, 2026, 10:33 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
শেখ হাসিনার বাইরে জনগণের অন্য কোথাও আস্থা নেই: বাদশা

শেখ হাসিনার বাইরে জনগণের অন্য কোথাও আস্থা নেই: বাদশা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ও নেতৃত্বের বাইরে জনগণের অন্য কোথাও তিল পরিমান আস্থা নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ আসনে নৌকা প্রতীকের এমপি প্রার্থী ফজলে হোসেন বাদশা।

তিনি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করে জোটনেত্রী প্রতিদিন নৌকায় ভোট চাইছেন। আমাদের বিশ্বাস, জাতির জনকের কন্যা যে প্রতীকে ভোট চাচ্ছেন; সেই প্রতীকের বাইরে অন্য কোন প্রতীকে জনগণের কোন আস্থা নেই।

শুক্রবার বিকালে নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা থেকে শুরু করে ভদ্রা পর্যন্ত নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এমপি বাদশার প্রচার মিছিলে আমিও পর্যায়ের অসংখ্য নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

চতুর্থবারের মতো সদর আসনে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গণমানুষের যে অবাধ সমর্থন আছে; তা রাস্তায় না নামলে বোঝার উপায় নেই। আমি প্রতিদিনই মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। বুঝতে পারছি, মানুষের উপলব্ধির পুরো জায়গা জুড়েই রয়েছেন শেখ হাসিনা। সুতরাং নৌকার বাইরে অন্য যেকোনো প্রতীকের প্রতি গণমানুষের কোন বিশ্বাস নেই। আমি সব সময় সাধারণ মানুষের সঙ্গে রাজনীতি করেছি। এখন যখন তাদের কাছে গিয়ে ভোট চাইছি; তখন অনুভব করছি, তারা আমার থেকে তিল পরিমানও বিশ্বাস হারায়নি। তারাই আমার মিছিলে আসছে। তারাই আমার হয়ে ভোট চাইছে। এটি আমার জীবনের অনেক বড় পাওয়া।

৭ জানুয়ারি নৌকার জয় সুনিশ্চিত উল্লেখ করে কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম এই নেতা আরও বলেন, রাজশাহীর মানুষ জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে আমাকে টানা তিনবার এই আসনে নির্বাচিত করেছে। তারা আমার প্রতি যে প্রত্যাশা করে তা কখনোই আমি ক্ষুন্ন হতে দেইনি। জনগণের আকাঙ্ক্ষার বাইরে যায়, এমন কোন কাজ করিনি বলেই প্রধানমন্ত্রী আবারও আমার ওপরে আস্থা রেখেছেন। পুরো শহরজুড়ে এখন নৌকার গণজোয়ার তৈরি হয়েছে। নৌকার পক্ষে আমাদের মা বোনেরা সক্রিয়ভাবে মাঠে নেমেছেন। তারা জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। নেত্রী নিজেও প্রতিদিন নৌকা মার্কায় ভোট চাইছেন। সব মিলিয়ে আগামী ৭ জানুয়ারি নৌকা বিপুল ভোটে জয়লাভ করছে, এটি পুরোপুরিভাবে সুনিশ্চিত।

গণসংযোগকালে এমপি ফজলে হোসেন বাদশার সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেত্রীবৃন্দসহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.