March 7, 2026, 10:35 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
চাঁপাইনবাবগঞ্জে ৪১টি পরিত্যক্ত তাজা ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৪১টি পরিত্যক্ত তাজা ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৪১ টি পরিত্যক্ত তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করে র‌্যাব-৫। তবে অভিযানে কাওকে আটক করতে পারেনি র‌্যাব। পরে একটি আম বাগানে ককটেলগুলো ধ্বংস করা হয়।
এ বিষয়ে শনিবার সকালে ঘটনাস্থলে দেয়া এক ব্রিফিং এ র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ৮টায় জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের লাভাঙ্গা সুন্দরপুর এলাকায় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মুনীম ফেরদৌসের দিক নির্দেশনায় কোম্পানি অধিনায়ক মেজর মারুফুল ইসলাম ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় একটি পরিত্যক্ত ভাঙ্গা ঘরের ভেতর লাল রং এর ৭ টি বালতিতে ৪১টি তাজা ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাওকে আটক করা না গেলেও আসামীদের ধরতে র‌্যাবের অভিযান অব্যহত আছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা নির্বাচন কমিশন অফিস, ডিসি অফিস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের টেনিস গ্রাউন্ডে একটি কুচক্রী মহল ককটেলের বিস্ফোরণ ঘটালে ‌র‌্যাবের তৎপরতা বৃদ্ধি করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.