February 23, 2026, 5:13 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলা, ৩ সেনাসহ নিহত ৫

কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলা, ৩ সেনাসহ নিহত ৫

 

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলায় ভারতীয় সেনাবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এ সময় ২ হামলাকারীও নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ১১ আগস্ট) ভোরে এই হামলার ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার জানায়, জম্মু-কাশ্মীরের রাজৌরির সেনা ক্যাম্পে হামলা চালায় দুজন সন্ত্রাসী। পরে সেনাবাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে জম্মু-কাশ্মীরের কোনো সেনা ক্যাম্পে এটিই প্রথম বড় কোনো হামলা। এই হামলাকে ‘আত্মঘাতী’ হামলা বলেও দাবি করা হয়েছে।

আনন্দবাজার জানায়, রাজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই চৌকিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল। সংঘর্ষের পর পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। একজন সেনা কর্তা বলেন, ‘আশপাশের এলাকায় আরও কয়েকজন অনুপ্রবেশকারী সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।’

জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, পার্গাল সেনা ক্যাম্পের সীমানা পার করে কয়েকজন সন্ত্রাসী প্রবেশের চেষ্টা করেছিল। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে ২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.