March 7, 2026, 8:58 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
বাগমারায় নৌকার অস্থায়ী প্রচারণা অফিসে হামলা, অভিযোগ দাখিল

বাগমারায় নৌকার অস্থায়ী প্রচারণা অফিসে হামলা, অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী-৪ বাগমারা উপজেলার ১১ নং গনিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্বাচনী অস্থায়ী প্রচারণা অফিসে হামলা ও ভাংচুর করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উক্ত ওয়ার্ডের বুজরুককোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মৃত আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম (৪২) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।৩১ ডিসেম্বর (রোববার) বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয় ।

অভিযোগ সুত্র জানা যায়, ৩০ ডিসেম্বর রাত ১২ টায় কেঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি: এনামুল হকের সমর্থক ও কর্মীরা ধারালো অস্ত্রসজ্জিত হয়ে নৌকার প্রচারণা অফিসে হামলা চালায়। পরে হামলাকারীরা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় প্রচারণা ক্যাম্প। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন সাইফুল। এতে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, গনিপুর ইউনিয়নে নৌকার প্রচারণা অফিসে হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.