March 7, 2026, 8:59 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইউনিফর্ম বিতরণ ও শিক্ষা উৎসব

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইউনিফর্ম বিতরণ ও শিক্ষা উৎসব

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার প্রত্যন্ত গ্রামের সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের মাঝে অস্ট্রেলিয়ার সেচ্ছাসেবী সংগঠন অউশ-বাংলা ক্রিয়েটিভ উইমেন এর সহযোগিতায় স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারী) বেলা ১২ টার দিকে রোটারিয়ান আব্দুর রাজ্জাকের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ রাহিমের উদ্যোগে শিক্ষার্থীদের এ ইউনিফর্ম বিতরণ করা হয়।

এসময় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সচ্ছলতা এসোসিয়েশনের উদ্যোগে তৈরি করা নবনির্মিত স্কুলের
নাম ফলক ও শিক্ষা উৎসবের উদ্বোধন করেন অতিথিবৃন্দ ।

অনুষ্ঠানে সচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি ইহ্তেশামুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ রাহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান আব্দুর রব জোয়ারদার ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠবা। দেশকে ভালোবাসবে এবং দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকবে বলে আমরা আশা করি।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক সালমান ফার্সী ও সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, স্কুলের প্রধান শিক্ষক মারিয়ম সুলতানাসহ সহকারী শিক্ষক ও সচ্ছলতা এসোসিয়েশনের সদস্যবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.