March 7, 2026, 8:57 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
গোদাগাড়ীতে নাশকতার সময় ২জন গ্রেপ্তার

গোদাগাড়ীতে নাশকতার সময় ২জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে নাশকতার সময় ২ জনকে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার রেলগেট বাইপাশে রাজশাহী -চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নাশকতার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,গোদাগাড়ী পৌর এলাকার ভগবন্তপুর গ্রামের মনজুর রহমানের ছেলে রাসেল ইসলাম ও মহিশালবাড়ী গ্রামের ইসরাফিল হকের ছেলে সামজিদ হাসান। এরা বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী থানাধীন বাইপাস মোড়ে বিএনপি- জামায়াতের ডাকা হরতাল সফল করার লক্ষ্যে বিএনপির জামাতের নেতা কর্মীরা আকস্মিক ঝটিকা মিছিল বের করে একটি গাড়ির গ্লাস ভাঙচুর করে পালানোর সময় স্থানীয় আওয়ামী লীগের লোকজন কর্তৃক আটক হয়।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমি নিজে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পৌছে তাদের গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকিদের চিহিৃত করে গ্রেপ্তারের অভিযান চালানো হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.