February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

 

রাজশাহীর বাঘায় বিদেশি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি পিস্তলের ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড ও নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) দুপুরে র‍্যাব-৫ এর এক দল রাজশাহীর বাঘা উপজেলার দেবত্তর বিনোদপুর গ্রাম থেকে এসব জব্দ করে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার আমজাদ আলী (৩১) রাজশাহীর পুঠিয়া উপজেলার রঘুরামপুর শিবপুর এলাকার মৃত মকবুলের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে বাঘার দেবত্তর বিনোদপুর গ্রামে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছেন। খবর পাওয়া মাত্র র‍্যাবের ওই দল বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমজাদ আলীকে গ্রেপ্তারকরা হয়।

গ্রেপ্তারকৃত ওই যুবকের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও র‍্যাবের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.