March 7, 2026, 7:12 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের দায়ে রাসিকের ২১ নং কাউন্সিলর আটক

নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের দায়ে রাসিকের ২১ নং কাউন্সিলর আটক

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী-২ সদর আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ একাধিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজাম উল আজিমকে আটক করেছে যৌথ বাহিনীর একটি দল। নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত যৌথবাহিনীর একটি দল গভীর রাতে তাকে হাতেনাতে আটক করে। যৌথ বাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, গভীর রাতে কাঁচি প্রতীকের পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছিলেন তিনি। রাজশাহী-২ আসনে কাঁচি প্রতীকের পক্ষে কাজ করছিলেন তিনি। এসময় তিনি ২১ নং ওয়ার্ডের ভোটারদের কাছে অর্থ বিলিসহ দলবদ্ধভাবে ভোটারদের মাঝে ভীতি সঞ্চার করছিলেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৫ এর অধিনায়ক ফ্লাইট লেফট্যানেন্ট মারুফ হোসেন খান বলেন, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের দায়ে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উল আজিমকে আটক করা হয়েছে। তাকে নির্বাচনী ট্রাইবুনালে বিচারের মুখোমুখি করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.