March 7, 2026, 7:12 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীর পুঠিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই জন নিহত

রাজশাহীর পুঠিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই জন নিহত

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর পুঠিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত দুজন হলেন- পুঠিয়া উপজেলার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন (২৫) ও তার ভাতিজা সাঈদ সারোয়ার (২২)। নিহত সাঈদ সারোয়ারের বাবার নাম জেকের আলী।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

জানতে চাইলে ওসি সাইদুর রহমান বলেন,মোটরসাইকেলে করে সাঈদ সারোয়ার ও হোসেন পুঠিয়া থেকে বাগমারা উপজেলার তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল এমপি সাফারি নামের একটি যাত্রীবাহী বাস। আর ওই দুজনের মোটরসাইকেলের গতি বেশি ছিল।

তারা কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে সংঘর্ষ হয় এবং বাসের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। বেলা ১২টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই ছিল।

ওসি সাইদুর রহমান বলেন, নিহতদের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। তারা দুর্ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন। নিহতদের পরিবার যেভাবে চাইবেন সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.