February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
কেন জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

কেন জ্বালানি তেলের দাম বাড়ানো প্রয়োজন ছিল সেটা যাতে মানুষকে পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়া হয়—এ জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় তিনি এ নির্দেশ দেন।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আজকের বৈঠকে জাতীয় শিল্পনীতি-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশে শক্তিশালী একটি শিল্প খাত গড়ে উঠবে।

মন্ত্রিসভায় আজ ওষুধ আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম। তিনি জানান, এর ফলে লাইসেন্স ছাড়া কেউ ওষুধ আমদানি করতে পারবে না। যদি কেউ এটা করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হবে। সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে একই রকম শাস্তি হবে। তবে ওষুধের দাম ও মান নিয়ে আইনে কিছু বলা হয়নি। নীতিমালা করে এগুলো নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.