March 7, 2026, 5:46 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাসিকের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রাসিকের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্যানেল মেয়র-৩ ও ১ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার কিনু, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ-আল-মাহামুদ লুকেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ২ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিউলি, ৬ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ মহল, ৭ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, ৮ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ৯ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ফেরদৌসী, ১০ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া, মোঃ মোবারক হোসেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.