March 7, 2026, 7:11 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে বসবাসরত দুঃস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করছে সেনাবাহিনী। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১২ টায় জেলার সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এবং সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্থ ৯ বীর (মেকানাইজড) কর্তৃক স্থানীয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামানসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে ৪০০ টি কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.