March 7, 2026, 7:25 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
সড়কের পাশে পড়েছিল ৫ কোটি টাকার হেরোইন!

সড়কের পাশে পড়েছিল ৫ কোটি টাকার হেরোইন!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি টাকা।

পরে আজ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বড়গাছি থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।

রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাবের একটি দল জানতে পারে, গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বড়গাছি গ্রাম সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে অবৈধ কিছু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

এমন খবর পেয়ে র‌্যাবের টিম ওই জায়গায় অভিযান চালিয়ে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করে।

এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.