March 7, 2026, 4:13 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
বাঘায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঘায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় নাইম হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৮ টার দিকে শয়ন কক্ষের আড়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকাল ৭ টার দিকে মুঠোফোনে তার সাথে কথা হয়েছে বলে জানান স্ত্রী তামান্না খাতুন। পরিবারের অভিযোগ না থাকায় পুলিশের অনুমতিক্রমে যুবকের মরদেহ নিজ গ্রামের কবরস্থানের দাফন করা হয়েছে।

তিনি বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া গ্রামের মোহাম্মদ নান্নু মিয়ার ছেলে। দুই মাস আগে নিজ ইউনিয়নের অমরপুর গ্রামে বিয়ে করেছিল ওই যুবক। গত চারদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে গেছে।

স্ত্রী তামান্না খাতুন জানান, শুক্রবার সকাল ৭ টার দিকে মুঠোফোনে তার সাথে কথা হলে তার বাবার বাড়ি আসতে বলেছি। পরে আর কথা হয়নি।

নাইম হোসেনের মা নাজেরা বেগম জানান, বিয়ের পর থেকে মানষিক রোগে ভ’গছিল। চিকিৎসকের ব্যবস্থাপত্রে ঔষধ সেবন করছিল। সকালেও ঘরে শুয়ে মুঠোফোনে কথা বলতে শুনেছেন। পরে সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশি সাকিমসহ অন্যরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আড়ায় ঝুলতে দেখেন।

বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.