March 7, 2026, 9:40 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
পুঠিয়ায় দেশীয় অস্ত্র ও হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেফতার

পুঠিয়ায় দেশীয় অস্ত্র ও হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন বেগম (৪৫) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পোণে ৬টার দিকে পুঠিয়া পৌর সদর এলাকার তার বাড়ি থেকে মাদক সম্রাজ্ঞী আইরিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আইরিন পুঠিয়া পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর। প্রতিবেশি রিদয় খান জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে আইরিন বেগম মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মাদক সম্রাজ্ঞী আইরিন বেগমকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। এসময় তার তার কাছে থেকে হেরোইন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছে। তাদের নামে পুঠিয়া থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.