March 7, 2026, 12:25 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ রুবেল অরোফে সুমন (২৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত ৩১ জানুয়ারি বিকেলে গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

রুবেল অরোফে সুমন (২৯) আরএমপি রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রাম এলাকার মাহাতাবের ছেলে। বৃহস্পতিবার সন্ধায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৫।

বিজ্ঞপ্তিতে আরো জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, ১ জন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ব্যাটারী চালিত ইজিবাইক যোগে গোদাগাড়ী হতে রাজশাহী মহানগরীর দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে ৩১ জানুয়ারি বিকেলে গোদাগাড়ীর দিক থেকে আসা একটি ইজিবাইক আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকে যাত্রীবেশে থাকা সুমন কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কারলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহতল্লাশী করে তাহার ট্রাউজার প্যান্টের সামনের কোমরের বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০০ গ্রাম হেরোইনসহ হাতে নাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব-৫।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.