March 6, 2026, 2:19 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
সংবর্ধনা পেলেন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতারা

সংবর্ধনা পেলেন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতারা

নিজস্ব প্রতিবেদক: সংবর্ধনা পেয়েছেন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতারা। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক বিভাগীয় পর্যায়ের সম্মাননা দেওয়া অনুষ্ঠানে তাদের সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সমাজ উন্নয়নে নারীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান মহিলা ও শিশুবিষয়ক সচিব নাজমা মোবারেক।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অপরিহার্য, সমাজের কোনো শ্রেণিকে অনগ্রসর রেখে স্মার্ট বাংলাদেশ সম্ভব হবে না।

এক্ষেত্রে দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারীর ভূমিকা রয়েছে ব্যাপক। তাই সমাজ উন্নয়নে বিভিন্ন পেশায় নারীর অংশগ্রহণের পাশাপাশি উদ্যোক্তা হতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে নাজমা মোবারেক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের বীরাঙ্গনার স্বীকৃতি দিয়েছিলেন। বিদেশ থেকে চিকিৎসক এনে নির্যাতিতাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।

বঙ্গবন্ধু বিশ্বাস করতেন দেশের জনসংখ্যার অর্ধেক নারীকে বাদ দিয়ে সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতিসহ সব সেক্টরে নারীদের অংশগ্রহণের চিন্তা করেছিলেন। এভাবেই তিনি নারী উন্নয়নে বিভিন্ন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার নির্দেশিত পথে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংকল্পবদ্ধ এবং এ লক্ষ্যে বিভিন্ন নীতি প্রণয়ন হচ্ছে জানিয়ে মহিলা ও শিশুবিষয়ক সচিব বলেন, প্রধানমন্ত্রীর নানা পরিকল্পনার ফলে নারীরা কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি অবদান রাখার সুযোগ পাচ্ছে। সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে পুরুষের চেয়েও নারীরা বেশি সাফল্য অর্জন করেছে। এ সময় তিনি নারীদের শুধু চাকরির পিছে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে নির্যাতনসহ নারীর প্রতি সব প্রকার বৈষম্য বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী- এ পাঁচ ক্যাটাগরিতে এ বছর রাজশাহী বিভাগের আট জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ৪০ জনের মধ্যে থেকে চূড়ান্ত ফলাফলে পাঁচজনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা দেওয়া হয়।

এবার পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সিরাজগঞ্জের ইলা রানী ঘোষ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে রাজশাহীর কল্যানী মিনজি, সফল জননী নারী হিসেবে সিরাজগঞ্জের রেহেনা পারভীন মীরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নব উদ্যমী নারী হিসেবে রাজশাহীর সায়েমা পারভীন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নাটোরের মোছা. শেফালী খাতুন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা স্মারক, উত্তরীয় ও সনদসহ ২৫ হাজার করে টাকা এবং জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত অপর ৩৫ জয়িতার প্রত্যেককে সম্মাননা স্মারক, সনদসহ নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ১০ জয়িতার জীবন সংগ্রামের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে এতে শিশু ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচারক কেয়া খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত ডিআইজি হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বক্তব্য দেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের রাজশাহী কার্যালয় এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় যৌথভাবে আজ এ সম্মাননা দেওয়া অনুষ্ঠানটির আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.