March 6, 2026, 6:47 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর পৌনে ৩ টার দিকে পুঠিয়ার বিড়ালদহে এমপি দারার বাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ (৩৮) পুঠিয়া উপজেলার হাতিনাদা চকপাড়া গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর পৌনে ৩ টার দিকে আরিফ কীটনাশক জেনারেল কোম্পানির কাজ শেষ করে বাড়িতে যাওয়ার সময় রাজশাহীগামী ইসলাম পরিবহন (বগুড়া-ব-১১-০০৭২) বাসের সাথে ধাক্কা ঘটনাস্থলেই তিনি মারা যান। বাস ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়ার সময় পবা হাইওয়ে পুলিশ বাসটি আটক করলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায় ।

এব্যাপারে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম বলেন, দুর্ঘটনাটি দুপুর পৌনে ৩টার দিকে হয়েছে। নিহত আরিফকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছি। আমরা বাসটি আটক করছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.