March 6, 2026, 1:56 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহীতে আল হারামাইন পারফিউমস’র আউটলেটের উদ্বোধন

রাজশাহীতে আল হারামাইন পারফিউমস’র আউটলেটের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আল হারামাইন পারফিউমস, বাংলাদেশ এর ১৬ তম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।   রোববার বিকেলে রানীবাজারে রয়েল রাজ হোটেলে নিচতলায় ফিতাকেটে নতুন এ আউলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহাতাবুর রহমান, মেঘনা গ্রুপের পরিচালক তানভীর আহমেদ মোস্তফা, আল হারামাইন পারফিউমস এলএলসির মার্কেটিং এন্ড সেলস পরিচালক সামিরা রহমান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীতে এই আউটলেটটি সাজানো হয়েছে পারফিউম, আতর ও বাখুরের পাশাপাশি ডিওডেরেন্ট ও এয়ার ফেশনারের মত সুগন্ধী পণ্য দিয়ে। উদ্বোধন উপলক্ষ্যে রাজশাহীর এই আউটলেটে সুগন্ধিপ্রেমীদের জন্য যাবতীয় সুগন্ধিজাতপণ্য কেনাকাটায় সকল পণ্যের উপর থাকছে ৭ দিনব্যাপী ২৫% পর্যন্ত মূলছাড়া। সংযুক্ত আরব আমিরাত এর আজমান শহরে প্রতিষ্ঠিত আল হারামাইন পারফিউমসের সুবিশাল ফ্যাক্টরীতে তৈরিকৃত সুগন্ধি পণ্য এখন থেকে পাওয়া যাবে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্ট্রগ্রাম, কুমিল্লা, বগুড়া, রংপুর, সিলেটের পাশাপাশি রাজশাহীতেও।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.