March 7, 2026, 12:46 am

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে ভোক্তা-অধিকার আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা বাজারে বিভিন্ন দোকানে মেয়াদবিহীন পণ্য বিক্রি, মূল্য তালিকার চাট না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র এবং জেলা (বিএসটিআই) এর কর্মকর্তা (সিএম) এ. এফ. এম. হাসিবুল হাসান। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৫৩) ধারায় আসাদুজ্জামান কসমেটিস দোকানে ৫ হাজার এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন-২০১৮ অনুযায়ী নিশাদ গিফ্ট কর্নারকে ১০ হাজার ও মের্সাস আরিফ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র জানান, বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় বিএসটিআই এর প্রতিনিধি, থানা পুলিশ ও স্থানীয় লোকজন সহযোগিতা করেছেন। রমজান উপলক্ষে ব্যবসায়ীরা পণ্যের দাম বৃদ্ধি ও মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে এজন্য এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.