March 6, 2026, 12:36 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়-ব্যয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় রাসিক মেয়র বলেন, প্রচলিত আয়ের বাইরে রাসিকের আয় বৃদ্ধিতে নতুন নতুন খাত সৃষ্টি করতে হবে। যা আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশনকে একটি শক্তিশালী মজবুত অর্থনৈতিক ভিত্তিতে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে সবাইকে ভুমিকা রাখতে হবে।

সভায় কমিটির সদস্য ও প্যানেল মেয়র-১ নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, সদস্য-সচিব ও বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, উপ-সচিব মোঃ তৈমুর হোসেন, ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ ফরহাদ উদ্দিন, প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলম, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুল, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারোয়ার হোসেন, বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.