March 6, 2026, 12:36 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহীতে সড়ক পরিবহন শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীতে সড়ক পরিবহন শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: চলমান শীতের দুর্ভোগে পড়া রাজশাহী জেলার পবা উপজেলার নিম্নআয়ের সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সড়ক পরিবহন শ্রমিক লীগ। সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার উদ্যোগে  সোমবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পি ইসলাম ৫০ জন দারিদ্র্য মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনের সুস্থতা কামনায়  সড়ক পরিবহন রাজশাহী মহানগর কমিটির সকল নেতৃবৃন্দ এ উদ্যোগ নিয়েছে।

সাধারণ সম্পাদক মো. সাহেব আলী সাহেদ বলেন, প্রতিবছর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার গরীব অসহায় মানুষের পাশে সবসময় রয়েছেন এবং থাকবেন। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাপ্পি ইসলাম বলেন, প্রতিবছরই শীত এলেই চোখে পড়ে অসহায় ও দরিদ্র মানুষের আহাজারি। এই শীতে জীবনধারণ অনেক কষ্টের হয়ে পড়ে। আমরা চেষ্টা করেছি মাত্র তাঁদের পাশে দাঁড়াতে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের রাজশাহী মহানগরের সভাপতি মো. হাসিবুল আলম রাজন, সাধারণ সম্পাদক মো. সাহেব আলী সাহেদ, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিরাজ, পবা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সাবেক সম্পাদক অধ্যাপক মো. আনোয়ারুল হক, পারিলা ইউনিয়নের ছাত্রলীগকর্মী মো. আরিফুল ইসলাম ইমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.