March 6, 2026, 2:17 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
পুঠিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত

পুঠিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: পুঠিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত ও চালক আহত হয়েছে।মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভাংড়ায় এলাকায় এঘটনা ঘটেছে।

নিহত ভ‌্যানযাত্রী হলেন, বেলপুকুরের জোতভাগীরতপুর গ্রামের মৃত খা‌লেদুজ্জামানের ছেলে সোহাব(২৫) ও আহত ভ‌্যান চালক জা‌মিরা গ্রামের পিতা ওয়া‌লিদের ছেলে উমর আলী (৫০)। বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, ভ‌্যান চালক  উমর আলী বেলপুকুর থেকে যাত্রী নি‌য়ে কাপা‌শিয়ার দিকে যা‌চ্ছিলেন। রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভাংড়ায় এলাকায় পৌছালে পিছন দিক থে‌কে দ্রুতগামী প্রাইভেট কার ধাক্কা (ঢাকা মেট্রো গ ২৬-০০০৭) দি‌লে ঘটনাস্থ‌লে ভ‌্যানের যাত্রী ও ভ‌্যান চালক গুরুতর আহত হয়। সংবাদ পে‌য়ে ঘটনাস্থলে গি‌য়ে আহতদের চি‌কিৎসার জন‌্য রামেক হাসপাতালে পাঠান।

রামেক হাসপাতালের কর্তব‌্যরত ডাক্তার ভ‌্যানযাত্রী সোহাবকে মৃত ঘোষনা করেন এবং ভান চালক উম‌রকে ৮ নং ওয়া‌র্ডে ভ‌র্তি করেন। প্রাইভেটকারের চালক ও কার আটক আছে থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.