March 6, 2026, 12:23 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
নগরীতে ৩শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

নগরীতে ৩শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল সোমবার রাতে এ অভিযান চালায়।

আটককৃত আসামি ফরহাদ কবির (৩৩)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড়ের মো: ফিরোজ কবিরের ছেলে। তার বর্তমান ঠিকানা একই থানার সায়েরগাছা গ্রাম।

নগর পুলিশ জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া সরকার বাড়ি মোড়ে এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের দল রাত পৌনে ১০ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া সরকার বাড়ি মোড়ে অভিযান পরিচালনা করে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি ফরহাদ কবিরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.