March 6, 2026, 10:46 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহীতে যাত্রীর ঘুষিতে আনসার সদস্য নিহত

রাজশাহীতে যাত্রীর ঘুষিতে আনসার সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেল স্টেশনে যাত্রীর ঘুষিতে আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। তর্কাতর্কির এক পর্যায়ে এক যাত্রী তাকে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই তিনি পড়ে যান।

পরে সেখান থেকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত আনসার সদস্য মাইনুল ইসলাম পিতার নাম জয়েন উদ্দীন। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামে। তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, রাত ৯টার দিকে বিনা টিকিটে ঢুকে স্টেশনের প্লাট ফরর্মে এক যুবক ঘোরাঘুরি করছিলো। ওই সময় আনসার সদস্য তাকে বের হয়ে যেতে বললে তর্কাতর্কিতে জড়ায়। এক পর্যায়ে আনসার সদস্য মাইনুলকে ঘুষি মারে। এতে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে থানার ওসি গোপাল কুমার বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে সেখানে কি ঘটেছে বা কিভাবে মাইনুলের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও সিসি ক্যামেরাও দেখা হবে।

তিনি বলেন, মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.