March 6, 2026, 12:21 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
নিউ গভঃ ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

নিউ গভঃ ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক: নিউ গভঃডিগ্রী কলেজ, রাজশাহীর ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে একাডেমিক ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প (ফোসেপ) এর আওতায় নিউ গভঃ ডিগ্রী কলেজের ৬ তলা একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হবে ১০ কোটি ২৩ লাখ টাকা। প্রকল্পের আওতায় ক্লাশ রুম, আইসিটি ল্যাব, সায়েন্স ল্যাব, ছাত্র-ছাত্রী কমন রুম, ওয়াশ ব্লক, সোলার সিস্টেম স্থাপন করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একাডেমিক ভবন নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

উদ্বোধনকালে নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালা চাঁদ শীল, প্রকল্প পরিচালক ড. খন্দকার মুজাহিদুল হক উপাধাক্ষ্য প্রফেসর মোঃ মতিউর রহমান, স্টাফ কাউন্সিলের সম্পাদক প্রফেসর মোঃ জিয়াউর রহমান, অন্যান্য শিক্ষক-কর্মচারী ও কলেজের শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.