March 6, 2026, 11:09 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
তাহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন কাউন্সিলর পদে ছয় জনের মনোনয়ন পত্র বৈধ

তাহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন কাউন্সিলর পদে ছয় জনের মনোনয়ন পত্র বৈধ

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে উপ-নির্বাচনে বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারী) যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে খন্দকার সায়লা পারভীন ও তানভীর ইসলাম ফেরদৌস এর মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ ঘোষনা করা হয়েছে। এছাড়াও ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ছয়জন প্রার্থীর মনোননয়নপত্র বৈধ ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা।

কাউন্সিলর পদের প্রার্থীরা হলেন, খয়রা গ্রামের সাইফুল ইসলাম, একই গ্রামের সোনালপাড়ার সোহেল রানা, চকপাড়ার ওসমান কাজী, সরকারপাড়ার আমিনুল হক, দালানপাড়ার ওহিদুল ইসলাম এবং খয়রা গ্রামের আখতার হোসেন।

উল্লেখ্য, তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মেয়র পদ শূণ্য হয় এবং একই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রইচ উদ্দিন মৃত্যু বরন করায় ওই পদ শূণ্য হয়।

আগামী ২২ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ ওই দুই পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, মেয়র পদে দুইজন এবং কাউন্সিলর পদে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.