March 6, 2026, 11:14 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহীতে স্বদেশ বাণী’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে স্বদেশ বাণী’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী.কম এর প্রতিনিধি সম্মেলন ও দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ শে ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১১ টা থেকে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও বিকেলে প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশ গ্রহণ করে। রাজশাহী নগরীর রেলগেটে একটি কনফারেন্স রুমে এ সম্মেলনে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান বাদশা।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবুজার ও ২৪ ঘন্টা টেলিভিশনের রাজশাহী ব্যুরো চিফ ও প্রোগ্রাম প্রডিউসার এএইচ রাজীব।

বিকেলে প্রতিনিধি সম্মেলনে রাজশাহী, নওগাঁ, নাটোর জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের হাতে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান বাদশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ বাণী.কম এর উপদেষ্টা পরিষদের সদস্য গুলজার হোসেন বাচ্চু ও আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর রাজশাহী সেলস্ অফিসে এ্যসিসটেন্ট সেলস ম্যানেজার আসাদুল্লাহ আল গালিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.