March 6, 2026, 9:06 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালন

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:‘নারীর সম-অধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্যে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (০৮ মার্চ) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বলেন, যুগে যুগে নারীরা পুরুষের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং সকল কাজে সহযোগিতা করেছেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু নারীদের অধিকার সংরক্ষণে চাকরির জন্য ১০ ভাগ কোটা বাস্তবায়ন করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে দুইজন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

এছাড়াও নগরীতে সনাকের উদ্যোগে র‌্যালী, মানববন্ধন ও পথ সভা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.