March 6, 2026, 7:43 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
নগরীতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

নগরীতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমী সামনে ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর মোড় থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুরের আবু বাক্কারের ছেলে আসামি বিপ্লব ওরফে রবাট।

জানা যায়, আসামি বিপ্লব ওরফে রবাটের বিরুদ্ধে গত ২১ আগস্ট ভোর সাড়ে ৫ টায় আরএমপি’র শাহমখদুম থানাধীন পোস্টাল একাডেমীর সামনে মাইক্রোবাস ব্যারিকেড দিয়ে ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রাজপাড়া থানায় মুলতবি ছিল। বিপ্লব ওরফে রবাটকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পুলিশ। গতকাল ৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি বিপ্লব ওরফে রবাট রাজপাড়া থানার লক্ষীপুর মোড় এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম নেতৃত্বে এসআই মিঠুন সরকার ও তার টিম গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টায় অভিযান পরিচালনা করে আসামি বিপ্লব ওরফে রবাটকে লক্ষীপুর মোড় থেকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে ডাকাতি মামলার পরোয়ানাসহ আরো দুইটি মামলা বিচারাধীন আছে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.