March 6, 2026, 7:45 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহীতে রমজান উপলক্ষে গরিব-দুস্থদের পাশে স্বচ্ছলতা এসোসিয়েশন

রাজশাহীতে রমজান উপলক্ষে গরিব-দুস্থদের পাশে স্বচ্ছলতা এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সানাবিল ফাউনডেশনের অর্থায়নে ও সচ্ছলতা এসোসিয়েশনের ব্যবস্থাপনায় অসহায় মানুষদের মাঝে চাল-ডালসহ রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্য বিতরন করা হয়েছে ।

রোববার (১০ মার্চ) সকাল ১০টার দিকে নগরীর ঢালুর মোড়ে অবস্থিত এক কনভেনশন সেন্টারে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সচ্ছলতা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিবের সভাপতিত্বেে এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া সিফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.এইচ এম মাহীদুল ইসলাম, সচ্ছলতা এসোসিয়েশনের উপদেষ্টা এ্যাডভোকেট রত্নলেখা নাসরীন, সচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি ইহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক সালমান ফার্শী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সচ্ছলতা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমান ফার্সী বলেন, গরিব-দু:খীদের পাশে সানাবিল ফাউনডেশন সবসময় ছিল এবং আগামীতেও থাকবে। আশা করি সামনের দিনে সানাবিল ফাউনডেশনের অর্থায়নে ও সচ্ছলতা এসোসিয়েশনের উদ্যোগে বরেন্দ্র অঞ্চলের মানুষদের কষ্ট লাঘব হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.