February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
কেশরহাটের শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালিত

কেশরহাটের শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালিত

রাজশাহী

রাজশাহী কেশরহাট পৌরসভা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৭ তম জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দিনব্যাপী পৌর এলাকায় কেশরহাট উচ্চ বিদ্যালয়, কেশরহাট টেকনিক্যাল কলেজ, কেশরহাট মহিলা কলেজ, নাকইল উচ্চ বিদ্যালয়, ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির
আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম, কেশরহাট টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এজাহারুল হক মৃধা, সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, মোমেনা খাতুন, সিনিয়র প্রভাষক আব্দুল বারিক প্রাং, প্রভাষক আজিজুল হক, প্রভাষক রায়হানুজ্জামান, প্রভাষক এমদাদুল হক, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রুস্তম আলী প্রাং, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নাকইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, ধামিন নওগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিএম জিয়াউর রহমান, সহকারি শিক্ষক জুয়েল রানাসহ প্রতিষ্ঠান গুলোর শিক্ষক শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠাত গুলোতে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নারকীয় হত্যাকান্ডের ঘটনার বিবরণ তুলে ধরে আলোচনা সভা করা হয়। সভায় বক্তারা বঙ্গবন্ধুর নীতি আদর্শ অনুসরণ করার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর পরিবার স্বরণে চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ অন্যান্য শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেন তারা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.