March 6, 2026, 6:02 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
নওগাঁয় বিএসটিআই’র অভিযানে মুড়ি কারখানাকে জরিমানা

নওগাঁয় বিএসটিআই’র অভিযানে মুড়ি কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মান সনদ না থাকায় নওগাঁর মহাদেবপুরে মুড়ি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ ১২ মার্চ (মঙ্গলবার) বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে  বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে বাধ্যতামূলক পণ্য মুড়ি উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কুঞ্জবন এলাকার নতুন ব্রীজ রোডের মেসার্স প্রাণবন্ধু চিড়া ও মুড়ি ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতটি মহাদেবপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরার নেতৃত্বে পরিচালিত হয়।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ নাসির উদ্দিন।

এসময় তিনি বলেন, জনস্বার্থে বিএসটিআই এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.